
দেশের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনবল সংকট দূর করতে বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নিয়োগের লক্ষে বিশাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ বুধবার (৪ মার্চ) পুলিশ সদরদপ্তর থেকে এই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। যোগ্য নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ০৮ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ০২ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী
সার্জেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বেশ কিছু নির্দিষ্ট শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে:
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (Bachelor’s Degree) পাস হতে হবে।
- বয়সসীমা: ২ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
- বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
- অতিরিক্ত দক্ষতা: আবেদনকারীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞ হতে হবে।
শারীরিক মাপজোখ (পুরুষ প্রার্থীদের জন্য)
- উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৮ ইঞ্চি।
- বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৮ ইঞ্চি।
স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার অঙ্গীকার
পুলিশ সদরদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রচলিত ও বিদ্যমান পরীক্ষা পদ্ধতি অনুসরণ করেই এই নিয়োগ সম্পন্ন হবে। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে।
আরও পড়ুনঃ গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ৯ম ও ১০ম গ্রেডে বড় নিয়োগ
প্রেক্ষাপট ও শূন্যপদ
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন যে, সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুতই সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হবে। সেই ধারাবাহিকতায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। মূলত মাঠপর্যায়ের ট্রাফিক ব্যবস্থাপনায় গতি আনতেই এই জরুরি পদক্ষেপ। জানা গেছে, সার্জেন্টের ১৮০টি শূন্য পদে এই নিয়োগ প্রদান করা হবে।
আবেদন করার পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশের নির্ধারিত ওয়েবসাইট বা পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।